ক্রিকেট মাঠে আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১২:৪১আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৮:১৫

ব্যাট হাতে আতিকুল ইসলাম

নির্বাচনি প্রচারের মাঠ আলোড়িত করে ক্রিকেটের মাঠেও নামলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। শুক্রবার (২৪ জানুয়ারি) গুলশান ইয়ুথ ক্লাব উইকেন্ড ক্রিকেট সাব কমিটি আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন তিনি।

প্রতীকী ম্যাচে পরনে জার্সি, হাতে গ্লাভস,  পায়ে প্যাড ও মাথায় হেলমেট পরে ব্যাট হাতে মাঠে নামেন আতিক। একে একে ১১টি বল খেলেন। এর মধ্যে দুই বলে দুটি চার মেরেছেন। শেষ বলে হয়েছেন বোল্ড আউট। আউট হয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে করতে মাঠ ত্যাগ করেন। এসময় হাত তালি দিয়ে তাকে অভিবাদন জানান দর্শকরা।

প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন আতিকুল ইসলাম

খেলা শেষে আতিক বলেন, ‘অনেকদিন পর গার্ড, প্যাড সবকিছু পরে ক্রিকেট খেললাম। খেলে মনে হলো যে, খেললে খেলা যাবে। চার তো মেরেছি, ছক্কাও মারা যাবে। খেলাধুলার ভেতরে কী যে একটা মনোভাব আর উদ্যম, আমি ধন্যবাদ জানাই গুলশান ইয়ুথ ক্লাবকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশের অনেক নামকরা অধিনায়ক ও জাতীয় দলের খেলোয়াড় এই ইয়ুথ ক্লাব থেকেই তৈরি হয়েছেন। ’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম