মোহাম্মদপুর থেকে অপহৃত দুই শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ০২:০৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০২:৫১

অপহৃত দিবস ও ধ্রুব রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহৃত হওয়া কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের এ-লেভেল পড়ুয়া ছেলে এবং তার শ্যালককে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এ সময় আট অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ডেমরা ও ফকিরাপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন মশিউর রহমান পাপ্পু (৩৪), ইমতিয়াজ আহমেদ (৩০), মাহমুদুর রহমান রাসেল (৩২), তুষার (৩৪), আরিফুল ইসলাম নিশান (৩০), শফিকুল ইসলাম (২৮), ফখর উদ্দিন (২৪) ও নোমান (২৫)। তাদের কাছ থেকে অপহৃত এ-লেভেল পড়ুয়া তানজিম আল ইসলাম দিবস (১৭) ও ঢাকা কলেজের শিক্ষার্থী খালিদ হাসান ধ্রুবকে (১৯) উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহরণ কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, পুলিশের পোশাক, নেশা জাতীয় ইনজেকশন, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শাহাদাত হোসেন সুমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদ এলাকা থেকে দিবস ও ধ্রুবকে অপহরণ করা হয়। অপহরণকারীরা দিবসের পরিবারের সদস্যদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শুক্রবার এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন দিবসের বাবা ফখরুল ইসলাম। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ অহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা করছিলেন।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। এরআগেও তারা গাড়ি ছিনতাইসহ নানা অপরাধ ঘটিয়েছে। এই দলের মাস্টারমাইন্ড হলো পাপ্পু। রবিবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এই ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:
ইংলিশ মিডিয়ামের ছাত্রসহ দুই তরুণকে অপহরণ, মুক্তিপণ দাবি

/এনএল/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম