সাময়িক বরখাস্ত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ১৩:৫৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৩:৫৮

সাময়িক বরখাস্ত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি

নারায়ণগঞ্জের আদমজি ইপিজেড এলাকায় অবস্থিত সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের যেসব শ্রমিককে বেআইনিভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবির কথা জানান সংগঠটির সভাপতি আমিরুল হক আমিন।

বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ‘সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের শ্রমিকদের বেআইনিভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা আন্দোলন করলে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শ্রমিকরা দরিদ্র। বেঁচে থাকার তাগিদেই তারা কাজ করে। তাদেরকে বিনা কারণে সাময়িক বরখাস্ত করা কোনোভাবেই কাম্য নয়।’[

তিনি বলেন, ‘অবিলম্বে বেআইনিভাবে সাময়িক বরখাস্ত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া শ্রমিকদের ওপর কোনও ধরনের নির্যাতন ও হয়রানি করা যাবে না।’

বিক্ষোভ সমাবেশে সংগঠনের সহ-সভাপতি সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিকসহ ওই গার্মেন্টসের কর্মীরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম