কাউকে অবৈধ সম্পদ ভোগ করতে দেওয়া হবে না: দুদক কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ২০:০৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২০:১৪

দুদকের গণশুনানি দুর্নীতি প্রতিরোধ করা ও দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনি দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার  ড. মো. মোজাম্মেল হক খান। তিনি বলেন, ‘দুদক তার দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। অবৈধ সম্পদ কাউকে ভোগ করতে দেওয়া হবে না।’ সোমবার (২৭ জানুয়ারি) ভোলার বোরহানউদ্দীন উপজেলা মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক খান বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন প্রয়োগের মাধ্যমে এমন ব্যবস্থা করা হবে, যেন কেউ আর অবৈধ সম্পদ ভোগ করার সুযোগ না পায়।’ তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের শূন্য সহিষ্ণুতানীতি বাস্তবায়নে দুদক দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে।’

দুদক কমিশনার বলেন, ‘সরকারি পরিষেবা পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে তাদের বঞ্চিত করার অধিকার সরকারি কর্মকর্তাদের নেই। তাই হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে সরকারি পরিষেবা নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, ‘সীমাহীন লোভই মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। এই লোভ একটি কঠিন মানসিক রোগ।’ তাই, সবাইকে দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানান তিনি।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম