ডেসটিনির রফিকুল আমিনের ৩ বছর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৩:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৫:০৭

আদালতে রফিকুল আমিন (মাঝে)

সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনকে তিন বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি)  ঢাকার বিশেষ জজ আদালত- ৮ এর বিচারক শামীম আহাম্মদ এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের হিসাব বিবরণী জমা দিতে ২০১৬ সালের ১৬ জুন রফিকুল আমিনকে নোটিশ দেয় দুদক।  তাকে পরবর্তী সাত দিনের মধ্যে হিসাব বিবরণী  জমা দিতে বলা হয়। কিন্তু রফিকুল আমিন তার হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য সময়ের আবেদন করলে তাকে আরও সাত দিন সময় দেয় দুদক। এরপরেও সম্পদের তথ্য বিবরণী না দেওয়ায় ২০১৬ সালের  ৮ সেপ্টেম্বর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ২০১৭ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরের বছর ১২ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। এ মামলার বিচার চলাকালে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

প্রসঙ্গত, প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় ২০১২ সাল থেকে কারাগারে রয়েছেন রফিকুল আমিন। ওই মামলা দুইটি  সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম