চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৩:৫১আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৪:১১

চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে: আতিক আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমরা সবাই চাই একটি সুন্দর, সুস্থ, সচল, গতিময় আধুনিক ঢাকা। আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আতিক বলেন, ‘এই অপরিকল্পিত শহরে আছে যানজট, জলজট, মশার উপদ্রব, বায়ুদূষণসহ নানা চ্যালেঞ্জ। তবুও আমাদের শুরুটা করতে হবে, তাহলে শেষ হবেই। চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্যই নৌকার প্রার্থী হয়ে নাগরিকদের সামনে এসেছি। পদ্মা সেতু যে হবে, সেটা আমরা কখনও স্বপ্নেও ভাবিনি। কিন্তু স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিচ্ছে।’
অনলাইন ট্যাক্স পদ্ধতি জোরদার করার বিষয় উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘‘সিটি করপোরেশনের ট্যাক্স আর ফেস টু ফেস এসে দিতে হবে না। আগামী ছয় মাসের মধ্যেই সেই কাজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ফেস টু ফেস সার্ভিস যত কমে যাবে, দুর্নীতি তত কমবে এবং আমাদের কাজের গতিও তত বাড়বে। সেই সঙ্গে নাগরিকদের ভোগান্তি, হয়রানি কমবে এবং ট্যাক্স আদায়ও বাড়বে। ‘আকাশের যত তারা, সিটি করপোরেশনের ততো ধারা’ এমন এক জুজুর ভয়ে আছে। এরকম ভোগান্তি আর থাকবে না।’’
আতিক আরও বলেন, ‘নৌকার গিয়ার একটাই, সেটা হলো ফ্রন্ট গিয়ার। আর ফ্রন্ট গিয়ার মানেই উন্নয়নের গিয়ার। নৌকা দিয়েছে স্বাধীনতা, দিয়েছে উন্নয়ন। নৌকা দেবে সুন্দর, সচল, আধুনিক ঢাকা। আগামী ১ ফেব্রুয়ারি যত বেশি মানুষ ভোট দিতে আসবে, নৌকার জয় তত বেশি হবে, ইনশাআল্লাহ।’

মতবিনিময় সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমসহ অন্য সাংবাদিক নেতারা এসময় উপস্থিত ছিলেন।

/এইচএন/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের