ঢাবির ৬৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ২০:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:০৩

ঢাবির ৬৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিসহ অবৈধ পন্থায় ভর্তি হওয়ার দায়ে ৬৩ শিক্ষার্থী এবং অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে ৪ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও ডিজিটাল জালিয়াতিসহ অবৈধ পন্থায় ভর্তি হওয়ার দায়ে আরও ৯ জনকে এবং ছিনতাইয়ে জড়িত থাকায় ১৩ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই ২২ জনকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে সভায়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে পিএইচডি থিসিস জালিয়াতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটিও করা হয়েছে।
স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের এর আগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় শৃঙ্খলা পরিষদের সুপারিশে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া, সভায় ঢাবি গ্রন্থাগার ও টিএসসিতে গত ২৫ অক্টোবর সংঘটিত অপ্রীতিকর ঘটনার দায়ে ২ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম