উৎসবমুখর পরিবেশে ঢাবিতে সরস্বতী পূজা

ঢাবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ১১:০৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৩:২২




উৎসবমুখর পরিবেশে ঢাবিতে সরস্বতী পূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা শুরু হয়েছে। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

প্রতি বছরের মতো এবারও বিদ্যার দেবীকে ভক্তি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে তৈরি করা হয়েছে ৭০টি পূজা মণ্ডপ। বিভিন্ন বিভাগের আর্থিক সহযোগিতায় এসব মণ্ডপ তৈরি করা হয়েছে।

 অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’−এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানানোর মধ্য দিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হয় পূজা। এছাড়া ১০টা ১ মিনিটে অঞ্জলি দেন শিক্ষার্থীরা। আর সন্ধ্যায় রয়েছে আরতি। শুক্রবার রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে, জগন্নাথ হল ছাডাও রোকেয়া হল, কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলেও পূজার আয়োজন করা হয়েছে।

পূজা উদযাপন কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ‘এবারের পূজা উদযাপনে বিশ্ববিদ্যালয়ের ৭০টি বিভাগের উদ্যোগে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ, যা বিভিন্ন রঙ দিয়ে সাজানো হয়েছে।’

হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস জানান, পূজাতে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। অন্যবারের মতো এবারের আয়োজনও চোখে পড়ার মতো।


 

ছবি: সাজ্জাদ হোসেন

 

আরও পড়ুন:
দেবী সরস্বতীর কাহিনি

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম