নৌকার বিজয় দেখে প্রতিপক্ষ টালবাহানা করছে: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ১২:২৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১২:৫৫

নির্বাচনি প্রচারে বক্তব্য রাখছেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নৌকার বিজয় দেখে প্রতিপক্ষ টালবাহানা করছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় নির্বাচনি প্রচার শুরুর আগে তিনি একথা বলেন।

আতিক বলেন, ‘নির্বাচন বানচাল করার ইচ্ছা আমাদের নাই। কারণ, আমরা বলেছি নৌকার কোনও ব্যাকগিয়ার নাই। নৌকার গিয়ার একটিই। ইলেকশন হবেই হবে। কোনও অপশক্তি আমাদের এই গণজোয়ার থামিয়ে রাখতে পারবে না। আমরা শুনেছি, বাইরে থেকে প্রচুর লোক নিয়ে এসে কেন্দ্রে কেন্দ্রে ঢোকানোর পাঁয়তারা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে লোক এনে তারা সন্ত্রাস করবে। তারা চাচ্ছে যেন ভোটের পরিবেশ নষ্ট হয়। আমি কর্মীদের অনুরোধ করবো, আর দুটি দিন আছে। সবাই ইলেকশনের আমেজ নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেবো এবং নৌকাকে জয়যুক্ত করবো। নৌকার বিজয় দেখে আমাদের প্রতিপক্ষ অনেক টালবাহানা করছে। তারা দেখেছে নৌকার কী জোয়ার নেমেছে।’

এসময় তিনি ভাষানটেকের সরু রাস্তা প্রধান সড়কের মতো চওড়া করার প্রতিশ্রুতি দেন। আতিক বলেন, ‘বস্তিবাসীর সঙ্গে মানুষের মতো আচরণ করতে হবে। পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা যাবে না।’

/এসও/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম