চাকরির আবেদনে ফি বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ১৬:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৬:৩৬

চাকরির আবেদনে ফি বাতিলের দাবি বিসিএস, শিক্ষক নিবন্ধনসহ সব ধরনের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদন ফি বাতিলের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি এম. হাসিবুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ একটি অদ্ভুত রাষ্ট্র। এখানকার দায়িত্বশীলদের সিদ্ধান্তগুলোও অদ্ভুত প্রকৃতির। একজন শিক্ষার্থী পড়াশোনার শেষ পর্যায়ে এসে যখন চাকরির জন্য আবেদন করতে চান, সেখানে তাকে প্রতিনিয়ত আবেদন ফির নামে টাকা গুনতে হয়।’
এটা কোনও যুক্তিতেই বৈধ হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ‘একজন দরিদ্র শিক্ষার্থী এত টাকা কোথায় পাবেন? সুতরাং অবিলম্বে সব ধরনের চাকরির ক্ষেত্রে আবেদন ফি বাতিল করতে হবে।’ তা না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী ছাত্রআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, মহাসচিব নুরুল করীম আকরাম, প্রকাশনা সম্পাদক এইচ এম শরীয়াতুল্লাহ উল্লাহ প্রমুখ।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম