দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫২

দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক বিএনপির ডাকা হরতালের মধ্যেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে দূরপাল্লার সব ধরনের পরিবহন ছেড়ে গেছে। হরতালের কোনও প্রভাব পড়েনি নগরীর গণপরিবহনেও। দূরপাল্লার বাসে অন্য দিনের তুলনায় আজ যাত্রীর সংখ্যা বেশি বলে দাবি করেছেন পরিবহন মালিকরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে নগরীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, টিটিপাড়া ও মহাখালী এলাকা ঘুরে দূরপাল্লার গণপরিবহন চলাচল প্রায় স্বাভাবিক দেখা গেছে। টিটিপাড়ার ড্রিম লাইন পরিবহনের সুপারভাইজার জাহাঙ্গীর আলম বলেন, ‘গত দুই দিন পরিবহন চলাচল অনেকটা বন্ধ ছিল। ভোটের কারণে যাত্রীরা যাতায়াত করতে পারেনি। এ কারণে আজকে যাত্রীর চাপ একটু বেশি। হরতাল চলছে বলে মনে হয় না।’
দূরপাল্লার বাস কাউন্টারগুলো খোলা রয়েছে লাল সবুজ পরিবহনের ম্যানেজার গিয়াসউদ্দিন বলেন, ‘আমাদের যতগুলো পরিবহন রয়েছে সবগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। কোথাও কোনও সমস্যা দেখিনি।’ সায়েদাবাদ টার্মিনালে দূরপাল্লার প্রায় সবগুলো পরিবহন ছেড়ে যেতে দেখা গেছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার ঢাকা সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালেও পরিবহন চালানোর ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে জানতে চাইলে সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, ‘আমাদের সব পরিবহনকে রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির যেমন হরতাল পালনের অধিকার রয়েছে আমাদেরও হরতালে গাড়ি নামানোর অধিকার রয়েছে। আমাদের সব ধরনের পরিবহন রাস্তায় রয়েছে। নির্ধারিত সময়ে সব বাস ছেড়ে গেছে।’
হরতালের প্রভাব পড়েনি গণপরিবহনে মহাখালী বাস টার্মিনালের সভাপতি আবুল কালাম বলেন, ‘আমাদের টার্মিনালে সকাল থেকে দূরপাল্লার সব বাস ছেড়েছে। যাত্রী সংখ্যাও অনেক। মালিক-শ্রমিক প্রতিনিধিরা প্রত্যেক টার্মিনালে সতর্ক অবস্থানে রয়েছে।’

 

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম