জাতীয় কবিতা উৎসব শুরু

ঢাবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৭

জাতীয় কবিতা উৎসব শুরু



‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’ মর্মবার্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব।



রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাতের সঞ্চালনায় দেশ-বিদেশের অনেক বরেণ্য কবি ও বিশিষ্ট ব্যক্তিরা উৎসবে অংশগ্রহণ করেন।

এর আগে, সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় কবিতা পরিষদের নেতারাসহ  অতিথিরা। এরপর জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, একুশের গান এবং উৎসব সংগীতের মধ্য দিয়ে এবারের উৎসব শুরু হয়েছে।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সভাপতির বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এই মহান নেতার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথে প্রধান পাথেয় ছিল গভীর দেশপ্রেম, মানুষের প্রতি অসীম ভালবাসা, অসাম্প্রদায়িক চেতনা আর আন্তরিক সাহিত্য প্রীতি; বিশেষ করে বাংলা ভাষা-সংস্কৃতি, কবিতা ও সঙ্গীতের প্রতি ছিলো তার অসামান্য অনুরাগ। আর এই সবই বঙ্গবন্ধুর উদার রাজনৈতিক মানস গঠনে সহায়ক হয়েছে।’

তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধুর জীবনের সব সংগ্রাম, ত্যাগ এবং বাঙালির স্বাধীনতার স্বপ্ন এক বিন্দুতে এসে মিলিত হয় ১৯৭১ সালের ৭ মার্চ। সেদিন রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্বপ্নে বিভোর লাখ লাখ জনতার মহাসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, যা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ কবিতা। সর্বোপরি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা করে বাঙালির মুক্তিদাতা ও জাতির পিতায় ভূষিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতার অমর কাব্যের কবি।’’

উৎসবে সুইডেন, স্পেন, উজবেকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, নেপাল, ভারতসহ দেশ-বিদেশের কবিরা অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হয়ে এই উৎসব চলে রাত ৯টা পর্যন্ত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিন জন ভাষাসংগ্রামী প্রবীণ কবিকে ‘জাতীয় কবিতা পরিষদ সম্মাননা’ প্রদান করা হবে। যাদের এই সম্মাননা প্রদান করা হবে তারা হলেন- আহমদ রফিক, আবদুল গাফ্ফার চৌধুরী ও বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।
উল্লেখ্য, স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে কবিতা উৎসবের শুরু হয় ১৯৮৭ সালে। 

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম