পুলিশ সদস্য কুদ্দুসের আত্মহত্যার ঘটনায় স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫২




পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সে নায়েক শাহ মো. আবদুল কুদ্দুসের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কুদ্দুসের স্ত্রী সৈয়দা হাবিবুন্নাহার ওরফে নাহিন এবং শাশুড়ি রুনিয়া বেগমকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতে মামলাটি দায়ের করেন আবদুল কুদ্দুসের মা সৈয়দা হেলেনা খাতুন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান জানান, আবদুল কুদ্দুসের স্ত্রী সৈয়দা হাবিবুন্নাহার ওরফে নাহিন পরকীয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সালিশ হয়। পরে সমঝোতাও হয়। কিন্তু নাহিন পরকীয়া চালিয়েই যান। বিষয়টি জানালে তার শ্বশুরবাড়ির সদস্যরা আবদুল কুদ্দুসের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের এবং চাকরি খাওয়ার হুমকি দেন। তাদের কারণেই আবদুল কুদ্দুস আত্মহত্যায় প্ররোচিত হন।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ভোরে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সে আবদুল কুদ্দুস নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন। ভোর সোয়া ৫টার দিকে তিনি অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে ডিউটির জন্য বের হন। পরে পুলিশ লাইন্স মাঠের এক পাশে দাঁড়িয়ে তিনি আত্মহত্যা করেন।

আত্মহত‌্যার আগে ওই পুলিশ সদস্য তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো বড় হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে। তবে অবিবাহিতদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর মা ভালো কিনা তার খবর নেবেন। কারণ, পাত্রীর মা ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোজখের মতো। সুতরাং সব সম্মানিত অভিভাবকদের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেবেন। আল্লাহ হাফেজ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, উত্তর বিভাগ (এসটিএফ), মিরপুর-১৪, ঢাকা।’

আরও পড়ুন:
মিরপুর পুলিশ লাইন্সে কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আত্মহত্যাকা‌রী পুলিশের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতা‌রের দা‌বিতে মানববন্ধন

/টিএইচ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি