আত্মহত্যাকা‌রী পুলিশের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতা‌রের দা‌বিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৪:৪৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৪:৫৯

আত্মহত্যাকা‌রী পুলিশের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতা‌রের দা‌বিতে মানববন্ধন পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের আত্মহত্যার প্ররোচনার জন্য তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতারের দাবি জা‌নি‌য়ে‌ছে এইড ফর মেন ফাউন্ডেশন। শ‌নিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে এক মানববন্ধ‌নে তারা এই দা‌বি জানায়।

মানববন্ধনের লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি রাজধানীর মিরপুরে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস। আত্মহত্যার পূর্বে পুলিশ সদস্যের ফেসবুকে স্ট্যাটাস থেকে স্পষ্ট যে তার স্ত্রী ও শাশুড়ির মানসিক অত্যাচারের কারণেই এই আত্মহত্যা।

সভাপতি ড. আব্দুর রাজ্জাক খাঁন বলেন, ‘নারী-পুরুষ উভয়ই নির্যাতনের শিকার হলেও, পুরুষদের মানসিক স্বাস্থ্য ও আইনি সুরক্ষা দেওয়ার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। এর কারণে যদি কেউ প্রাণ হারায়, তবে এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। আমরা দাবি জানাচ্ছি, পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের আত্মহত্যার প্ররোচনার জন্য স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হোক।’

মানববন্ধ‌নে এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমসহ উপ‌স্থিত ছি‌লেন সংগঠনের কর্মীরা।

/এইচএন/এনএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি