‘মানুষমারা’ স্কুলটি এখন মানুষগড়া স্কুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:০১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:১২

শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যায় মানুষের মতো মানুষ হতে। কিন্তু, শিক্ষাপ্রতিষ্ঠানের নামই যদি হয় মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহলে?
প্রকৃতপক্ষে এমন নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান এতদিন বর্তমান ছিল নীলফামারী জেলার সদর উপজেলায়। তবে এই নামটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের আপত্তি অনেকদিনের। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে ভীতিকর নামটি বদলে দিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নাম রেখেছে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা রহমান সোমবার (৩ ফেব্রুয়ারি) বিদ্যালয়টির নাম পরিবর্তন সংক্রান্ত আদেশে সই করেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদেশটি জারি করা হয়েছে। আদেশে বলা হয় জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কয়েক বছর ধরে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামের অসঙ্গতি দূর করতে দরকারি সংশোধনী ও পরিবর্তন আনছে সরকার। বিভিন্ন যৌক্তিক কারণে এই পরিবর্তন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলার সদর উপজেলার মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে। 

/এসএমএ/টিএন/এমএমজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম