জাপানে ফ্লাইট পরিচালনার সুযোগ বেড়েছে বাংলাদেশি এয়ারলাইন্সের

চৌধুরী আকবর হোসেন
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩

জাপানে ফ্লাইট পরিচালনার সুযোগ বেড়েছে বাংলাদেশি এয়ারলাইন্সের

বাংলাদেশ থেকে জাপানে ফ্লাইট পরিচালনার সুযোগ বেড়েছে দেশি এয়ারলাইন্সের। সরাসরি কার্গো ফ্লাইটও পরিচালনা করতে পারবে দুই দেশের বিমান সংস্থাগুলো, যা আগে ছিল না। বাংলাদেশি এয়ারলাইন্সের জন্য ফিফথ ফ্রিডম সুবিধাও দেবে জাপান। ফলে বাংলাদেশ ছাড়াও অন্য দেশ থেকে যেকোনও সংখ্যক যাত্রী জাপানে নিয়ে যেতে পারবে দেশি এয়ারলাইন্সগুলো। বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ২৯ জানুয়ারি বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশি এয়ারলাইন্সের জন্য জাপানে ফ্লাইট পরিচালনার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ-জাপানের মধ্যকার বেসামরিক বিমান চলাচল ব্যবস্থাকে আরও সহজ করতে দুই দেশের অ্যারোনটিক্যাল অথরিটি বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের যেকোনও এয়ারলাইন্স জাপানের যেকোনও বিমানবন্দরে (হানেদা ব্যতীত) যাত্রী ও কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে। এছাড়া ফিফথ ফ্রিডম সুবিধা দিয়েছে জাপান। এর ফলে দেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে চীন (মেইন ল্যান্ড চায়না) ব্যতীত বিশ্বের অন্য যেকোনও দেশের বিমানবন্দরের যাত্রী নিয়ে টোকিওতে (নারিতা বিমানবন্দর) যেতে পারবে এবং একইভাবে টোকিও থেকে বাংলাদেশে যাত্রী আনতে পারবে। এছাড়া, আগে দুই দেশের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার কোনও সুযোগ না থাকলেও এখন বিমান সংস্থাগুলো দুই দেশের মধ্যে কার্গো ফ্লাইটও পরিচালনা করতে পারবে।

সূত্র জানায়, আগে ঢাকা-টোকিও রুটে সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট পরিচালনা করার সুযোগ ছিল বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর। অন্যদিকে বাংলাদেশ থেকে ব্যাংকক হয়ে টোকিওতে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ঢাকা-ব্যাংকক রুটে বিমানের যাত্রী ধারণক্ষমতার শতকরা ৩৫ ভাগের বেশি যাত্রী পরিবহনের বিষয়েও নিষেধাজ্ঞা ছিল। দীর্ঘদিন ধরে ঢাকা-ব্যাংকক-টোকিও রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করলেও এই কারণে ফ্লাইট  চালু করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জানা গেছে, জাপানের টোকিওতে ২৯ জানুয়ারি দ্বিপক্ষীয় সভায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে বেবিচক সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর, উপ-পরিচালক একেএম ফাইজুল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাপানে বাংলাদেশ দূতাবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিরা অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর বলেন, ‘জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি পর্যালোচনা সভায় নতুন বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর সুযোগ বাড়বে। একইসঙ্গে জাপান ফিফথ ফ্রিডম সুবিধাও দিয়েছে। এতে করে বাণিজ্যিকভাবেও ফ্লাইট প্ল্যান করার সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর।’

জাপানে ফ্লাইট চালু প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন,  ‘ফ্লাইট চালুর ক্ষেত্রে আমাদের নিজস্ব কিছু আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে। সরকারের কাছ থেকে অথরাইজেশন পেলে আমরা জাপানে স্লটের জন্য আবেদন করতে পারবো। এছাড়া, জাপানে অফিস, জিএসএ নিয়োগসহ আরও কিছু কাজ করতে হবে। এসব কাজ সম্পন্ন হলে আমরা ফ্লাইট শুরু করতে পারবো।’

/সিএ/এএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম