আহত ব্যক্তির জীবনের চেয়ে মালিকদের কাছে গাড়ির মূল্য বেশি: ইলিয়াস কাঞ্চন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৫

ট্রমালিংকের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতে সড়কে চলাচলরত অন্য গাড়ির মালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, অনেক সময় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি দীর্ঘ সময় সড়কেই পড়ে থাকেন। আহত ব্যক্তির রক্ত গাড়িতে লেগে যাবে বলে সড়কে চলাচলরত অন্য গাড়ির মালিকরা তাদের নিজেদের গাড়িতে তুলে নিতে চান না। তাদের কাছে দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবনের চেয়ে গাড়ির মূল্য অনেক বেশি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ট্রমালিংক আয়োজিত ‘সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক সেবা প্রদানধর্মী স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রমের পাঁচ বছর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মানুষগুলোকে চিকিৎসা দিয়ে আমরা বাঁচাতে পারতাম। তবে দুঃখজনক ও মর্মান্তিক বিষয় হলো, তাদের সময়মতো সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে মানুষগুলোর মৃত্যু হচ্ছে।

ইলিয়াস কাঞ্চন নিজের স্ত্রীর দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, আমার স্ত্রী যখন সড়ক দুর্ঘটনায় আহত হন, তখন একই অবস্থা হয়েছিল। তাকে দ্রুততম সময়ে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। সেই রাজবাড়ীতে, সেখানে গাড়ি থামানোর চেষ্টা করা হয়েছিল। সেসময় এটিএম শামসুজ্জামান তার সঙ্গে ছিলেন। আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থামানোর চেষ্টা করছিলেন তিনি। তবে তিনিও কোনও গাড়ি থামাতে পারেননি। দুর্ঘটনা ঘটলে মানুষ রক্তাক্ত হয়। তবে মানুষের জীবনের থেকে গাড়িওয়ালাদের কাছে গাড়িতে রক্ত লেগে যাবে বিষয়টি অনেক বড়। সড়ক দুর্ঘটনায় মিশুক-মুনীরদেরও চিকিৎসা দেওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডিএমপির দক্ষিণ ট্রাফিক জয়েন্ট কমিশনার বাসুদেব বণিক, বিআরটিএর পরিচালক মো. সিরাজুল ইসলাম, ট্রমালিংকের চেয়ারপারসন মোহাম্মদ নূর চৌধুরী প্রমুখ।

/এইচএন/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক