৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৩৮ জনকে নিয়োগের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫২

হাইকোর্ট

৩৬তম  বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্তের গেজেটে বাদ পড়া ৩৮ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

পরে সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, বিভিন্ন ক্যাডারে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অন্যদের সঙ্গে তাদের বিষয়ে সুপারিশ করে। কিন্তু তারা নিয়োগ বঞ্চিত হন। পরে মো. জাহাঙ্গীর আলমসহ বাদ পড়া ৩৮ জন সুপারিশের তারিখ হতে নিয়োগ চেয়ে ২০১৯ সালে রিট করেন। আদালত ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি রুল জারি করেন। আজ এ রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। 

এ রায়ে আদালত ওই ৩৮ জনকে ২০১৮ সালের ৩১ জুলাই প্রকাশিত গেজেটের তারিখ থেকে জ্যেষ্ঠতাসহ নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

/বিআই/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম