একুশে পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় জাফর ওয়াজেদ

আমার দায়িত্ব আরও বেড়ে গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৫

জাফর ওয়াজেদ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পেলেন বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)। এই পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতায় যে শ্রম, নিষ্ঠা, কর্মকৌশলতা ও সততার পরিচয় রেখেছি, তারই রাষ্ট্রীয় স্বীকৃতি একুশে পদক।’ এ পদকপ্রাপ্তির পর তার দায়িত্ব আরও বেড়ে গেলো বলেও মন্তব্য করেন তিনি।
কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ বর্তমানে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে কর্মরত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালের একুশে পদকের জন্য ২০ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সাংবাদিকতায় জাফর ওয়াজেদকে মনোনীত করা হয়েছে।
একুশে পদকপ্রাপ্তির প্রতিক্রিয়া জানতে চাইলে জাফর ওয়াজেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে কাজের ক্ষেত্র প্রসারিত করা এখন আমার নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে। সাংবাদিকতা থেকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছি।’
তিনি বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও বেশি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি আরও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।’
সাবেক ছাত্রনেতা জাফর ওয়াজেদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য সম্পাদক ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তিনি।
কুমিল্লার দাউদকান্দিতে জন্ম নেওয়া জাফর ওয়াজেদ সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।




আরও পড়ুন...
এবার একুশে পদক পেলেন যারা

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম