যেকোনও স্বীকৃতি দায়িত্ব বাড়িয়ে দেয়: ডা. সায়েবা আক্তার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

অধ্যাপক ডা. সায়েবা আক্তার ২০২০ সালের একুশে পদক পেলেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘প্রথমে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই, যেন আমি আজীবন মানুষের খেদমত করতে পারি।’
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২০ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিকিৎসায় এই পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. সায়েবা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমার নিজের কিছু না, আল্লাহর রহমত। সরকারকে ধন্যবাদ। আর ভালো তো লাগছেই। বাবা-মা, যারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, তাদের মনে পড়ছে। আমার শিক্ষকদের কথা মনে পড়ছে। আর আমার ছাত্র-ছাত্রীরা, তারা এই বিষয়টি (সায়েবা’স মেথড) নিয়ে অনেক লড়াই করেছে, ওদের ভীষণ মনে পড়ছে।’
এই স্বীকৃতি দায়িত্ব আরও বাড়িয়ে দিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তা তো অবশ্যই। যেকোনও স্বীকৃতি, যেকোনও প্রাপ্তি দায়িত্ব-কর্তব্য আরও বাড়িয়ে দেয়।’ সবার কাছে দোয়া চান তিনি।


অধ্যাপক ডা. সায়েবা আক্তারের জন্ম চট্টগ্রামে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে সেখানেই তিনি কর্মজীবন শুরু করেন। তিনি দীর্ঘদিন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক এবং অবসটেট্রিক অ্যান্ড গাইনোকলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
“সায়েবা’স মেথড”-এর আবিষ্কারক সায়েবা আক্তার রাজধানীর নিউ ইস্কাটনে ২০ শয্যার দাতব্য হাসপাতাল ‘মামস ইনস্টিটিউট অব ফিস্টুলা অ্যান্ড ওমেনস হেলথ’ গড়ে তুলেছেন।
প্রসব-পরবর্তী জরায়ুর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান অনেক মা। জন্মনিরোধ পদ্ধতির অংশ হিসেবে ব্যবহৃত কনডম দিয়ে রক্তক্ষরণ বন্ধের পদ্ধতি উদ্ভাবন করেন সায়েবা আক্তার, যা “সায়েবা’স মেথড” নামে পরিচিত। তার এ সাফল্যে সারাবিশ্বে হইচই পড়ে যায়। অনুন্নত দেশগুলোতে বর্তমানে এই সহজ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে প্রসব-পরবর্তী মায়েদের মৃত্যুহার অনেকটাই কমানো সম্ভব হয়েছে।

/জেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম