১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৫

কল্যাণপুরের জঙ্গি আস্তানা জাহাজ বিল্ডিং (ফাইল ছবি) রাজধানীর কল্যাণপুরে জঙ্গি হামলা মামলায় ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দিতে ২ মার্চ তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে হলি আর্টিজান হামলার মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে।

এদিন আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ (২০), রাকিবুল হাসান রিগ্যান (২১), মামুনুর রশিদ রিপন ওরফে মামুনের (৩০) পক্ষে আইনজীবী দেলোয়ার হোসেন শুনানি করেন। এছাড়া আসামি আব্দুর রউফ প্রধানের পক্ষে আইনজীবী আলহাজ্ব জসিম উদ্দিন মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। অপর আসামি মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর ও সালাহ উদ্দিন কামরানের পক্ষে আইনজীবী জাকির হোসেন অব্যাহতির আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খান জাকির সব আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য তারিখ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম সারোয়ার খান জাকির এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ(২০), রাকিবুল হাসান রিগ্যান (২১), শরিফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), হাদিসুর রহমান সাগর (৪০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলম্যান (৩৩), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), সালাহ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান এবং মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর।এদের মধ্যে প্রথম ছয় আসামি হলি আর্টিজান হামলায় দণ্ডপ্রাপ্ত ছয় আসামি।

আসামিদের মধ্যে পলাতক রয়েছেন আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮)। আর আব্দুর রউফ প্রধান এবং মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর জামিনে আছেন।

বর্তমানে হলি আর্টিজানের দণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ ৭ আসামি কারাগারে রয়েছেন।

বৃহস্পতিবার সকালে বিশেষ নিরাপত্তায় আলোচিত এ মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এরআগে, গত বছরের ৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা পড়ে। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ, অপর একজন পালিয়ে যায়। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ। ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম