অনশনে ডিইউজে সভাপতি অসুস্থ, কর্মসূচি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৬

আবু জাফর সূর্যকে হাসপাতালে নেওয়া হচ্ছে

চাকরিচ্যুত সাংবাদিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধের কথা থাকলেও তা করেননি এসএটিভি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এসএ টিভির সামনে চাকরিচ্যুত সাংবাদিকদের নিয়ে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য অসুস্থ হয়ে পড়ায় আমরণ কর্মসূচি স্থগিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা একটা থেকে এসএ টিভির সামনে আমরণ অনশনে বসেন সাংবাদিকরা। 

ডিইউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘মালিকপক্ষ কোনও কথাই রাখেনি। তারা চুক্তি ভঙ্গ করেছেন। সাংবাদিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। অনশন চলাকালে আমাদের সভাপতি অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড্ডা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।’

এসএ টিভির স্টাফ রিপোর্টার (চাকরিচ্যুত) মুহসীন কবির বলেন, ‘আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।’

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম