রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে আগুন লেগে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভার পর ক্ষতিগ্রস্তরা সেখানে কিছু টিকে আছে কিনা খুঁজে ফিরছেন। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে সময় পর করছেন বস্তিবাসী। আমাদের ফটোগ্রাফার নাসিরুল ইসলামের ক্যামেরায় আগুনের পরের চিত্র—








