নাশকতার দুই মামলায় মির্জা ফখরুলসহ ৩৫ জনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

মোটরসাইকেল পোড়ানোসহ নাশকতার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৫ জনকে জামিন দিয়েছেন আদালত।

জামিন পাওয়া অন্য আসামিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, নিপুণ রায় চৌধুরী, মির্জা আব্বাস, আজিজুল বারী হেলাল ও হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

রবিবার (৯ ফেব্রুয়ারি)  উচ্চ আদালতের আদেশ অনুযায়ী, আট সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণমূলক জামিনের আবেদন করেন এই নেতারা। শুনানি শেষে বিচারক কে এম ইমরুল কায়েশ আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে গত ১১ ডিসেম্বর শাহবাগ এলাকায় তিনটি মোটরসাইকেল পোড়ানোসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে শাহবাগ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম