জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সংগঠনটির কার্যকরী কমিটির নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলীর নেতৃত্বে সংগঠনটির নির্বাচিত সদস্যরা সেখানে যান।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর নেতারা বলেন, নব নির্বাচিত কমিটি শ্রমিকদের অধিকার ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. মজিবুর রহমান খান, সহ-সভাপতি মো. রকিব উদ্দিন (রাকিব), হারুন উর রশিদ খান, মো. আনোয়ার হেসেন (আনু), মো. কাইয়ুম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আর এ জামান, মো. এনামূল কবীর মিরাজ, সাংগঠনিক সম্পাদক মো. সুমন শেখ প্রমুখ।








