বিআরআই প্রকল্প

ঋণের সুদ ও শর্তের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫২

বাংলাদেশ-চীন বাংলাদেশের উন্নয়নে চীন অর্থ ব্যয় করতে রাজি আছে এবং তাদের এই ইচ্ছার মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) চেয়ারম্যান এম ফজলুর করিম। তিনি বলেন, কোনো কোনো অর্থনীতিবিদ ঋণের ফাদেঁর বিষয়ে সতর্ক করে থাকেন। এজন্য আমাদের উন্নয়ন প্রকল্প সতর্কতার সঙ্গে বাছাই করা দরকার। যে ক্ষেত্রে ঋণের প্রয়োজন হবে সেটির বিষয়ে দক্ষভাবে দরকষাকষি দরকার।’
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিসে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) উদ্যোগের ওপর আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি বলেন,‘সুদের হার, কতদিনের মধ্যে অর্থ ফেরত দিতে হবে এই বিষয়গুলো বিশেষ করে বিবেচনা করা উচিত।’
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূরাজনৈতিক দ্বন্দ্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘সবার সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। চীন ও অন্যরা যদি ভারত মহাসাগরে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তবে এটি তাদের বিষয়। কিন্তু আমরা এই ফাঁদে পা দেবো না।’
চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, ‘বিআরআইয়ের পূর্ণাঙ্গ সুফল পেতে হলে এই উদ্যোগে ভারত ও মিয়ানমারকে যোগ দিতে হবে।’ তিনি বলেন, বাংলাদেশের একদিকে ভারত অন্যদিকে মিয়ানমার, এক পাশে বঙ্গোপসাগর। প্রতিবেশী দেশগুলো বিআরআইতে যোগ না দিলে এর পরিপূর্ণ সুফল পাওয়া যাবে না।
ভারতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম বলেন, ‘বিআরআই অবশ্যই একটি ভূরাজনৈতিক বিষয় কিন্তু এটি অন্য শক্তির সঙ্গে সাংঘর্ষিক না হয়ে পরিপূরক হলে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ভালো হবে।’

/এসএসজেড/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম