ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৬

ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর কদমতলী এলাকার একটি বাসায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে সহপাঠীরা। ধর্ষকদের ফাঁসির দাবিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান করে তারা। এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

বিক্ষোভ করতে আসা ধর্ষণের শিকার শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী দুজনকে বাসায় রেখে তার বাবা-মা বাইরে যান। রাত ১১টার দিকে তিনজন লোক ওই বাসায় ঢুকে হাত-পা বেঁধে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনায় তার সহপাঠীরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। 

উল্লেখ্য, শনিবার রাত ১১টায় পুরান ঢাকার কদমতলী এলাকায় এক শিক্ষার্থী ও তার ছোট বোন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় রানা ব্যাপারী, সোহেল ব্যাপারী ও আক্তার আলী নামে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালতে রিমান্ড আবেদন করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

কদমতলী থানার পরিদর্শক মাহবুব আলম জানান, ধর্ষণের শিকার দুই কিশোরীর বয়স ১৫ ও ১৩ বছর। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। রবিবার সকালে এ ব্যাপারে কদমতলী থানায় মামলা করা হয়। 

/এসও/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম