ঢাবির ভিসির বাসভবনে হামলা, চার মামলার প্রতিবেদন ২৪ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৫

হামলার পর ভিসির বাসভবনের একাংশ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও পুলিশের ওয়াকি টকি ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এ দিন তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করায়, ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারি নতুন এ দিন ধার্য করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক  নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।      

প্রসঙ্গত, গত ২০১৮ সালের ৮ এপ্রিল রাত একটার দিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভিসির বাসভবনে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মূল গেট ভেঙে ফেলে। ভাঙচুর চালানোর পাশাপাশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই বছরের ১০ এপ্রিল ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়া, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অন্য তিনটি মামলা দায়ের করে। তবে মামলার এজাহারে আসামি হিসেবে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম