আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৪

গ্রেফতার তারিফ হোসেন (বাঁয়ে) এবং উদ্ধার হওয়া অস্ত্র রাজধানীর খিলগাঁও এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

গ্রেফতার অস্ত্রব্যবসায়ীর নাম তারিফ হোসেন (৩৩)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মো. রাশেদ হাসান বলেন, ‘খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানের একটি বাসায় আগ্নেয়াস্ত্র বেচা-কেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে মুগদা থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র-গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার তারিফ খিলগাঁও থানার এজাহারনামীয় আসামি। সে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র বেচা-কেনা করে আসছিল।’

এ ঘটনায় তার বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম