ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার প্রকাশনা সংস্থার এমডি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৭

নূর মোহাম্মদ (ছবি: সংগৃহীত) ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার গার্ডিয়ান পাবলিকেশন্স নামে একটি প্রকাশনা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূর মোহাম্মদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আদালত এ নির্দেশ দেন। সোমবার রাজধানীর ফকিরাপুল এলাকার নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। তবে এ গ্রেফতার প্রকাশনা সংক্রান্ত বিষয়ে নয় বলে ওই প্রকাশনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। 

ওই প্রকাশনা সংস্থার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার বিকাল ৪টা ২০ মিনিটে ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে ফকিরাপুলের অফিস থেকে র‌্যাবের একটি টিম গ্রেফতার করে নিয়ে যায়। আমরা মঙ্গলবার দুপুর পর্যন্ত তার কোনও হদিস জানতাম না। পরে দুপুরের পর তার বিষয়ে আমরা তথ্য পাই।’

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে ২০১৮ সালের নভেম্বরের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তির সঙ্গে রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আমরা ধারণা করছি, শত্রুতা করে তাকে কেউ ফাঁসিয়েছে। আমরা বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবো। এই ঘটনার সঙ্গে বই প্রকাশনার কোনও সম্পর্ক নেই। আমরা নিয়মিত বইমেলায় থাকবো।’

গার্ডিয়ান পাবলিকেশন্সের বয়স চার বছর। গত দুই বছর যাবৎ এই প্রকাশনী বইমেলায় অংশ নেয়। এছাড়াও নূর মোহাম্মদ ‘চিন্তাধারা ডটকম’ নামে একটি অনলাইন জার্নালের সম্পাদক।

নূর মোহাম্মদের আইনজীবী মোহাম্মদ মুজাহিদ বলেন, ‘২০১৮ সালের নভেম্বর মাসে বিমানবন্দর এলাকা থেকে এনামুল হক মনি নামে এক ব্যক্তি গ্রেফতার হয়। ওই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটি মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, এনামুল হক মনির সঙ্গে প্রকাশক নূর মোহাম্মদ প্রধানমন্ত্রী ও তার পুত্রকে নিয়ে কটূক্তি করে। এছাড়াও রাষ্ট্রদ্রোহী আলোচনা করেন। মামলার ৬ নম্বর নামীয় আসামি নূর মোহাম্মদ। মামলায় নূর মোহাম্মদের কেবল নাম ছিল। তার বিস্তারিত কোনও ঠিকানা ছিল না। মঙ্গলবার র‌্যাব তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করলে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক নূর মোহাম্মদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় আরও কয়েকজন গ্রেফতার হয়েছিল, তারা জামিনে রয়েছে।’

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে মামলা হয়েছে, তবে আমরা তদন্ত করছি না।’

    

/এআরআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম