রোহিঙ্গাদের নিয়ে সাগরে নৌকাডুবি: সেভ দ্য চিলড্রেনের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২২

সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সমুদ্রসীমায় রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সম্প্রতি নৌকা ডুবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। সেইসঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী যেন নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ ভূমিতে ফিরে যেতে পারে, সে জন্য মিয়ানমার সরকারকে সব ধরনের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানায়, বাংলাদেশ সমুদ্রসীমায় সম্প্রতি নৌকা ডুবির ঘটনায় আরও কিছু রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে। হতাশা থেকে মুক্তি পেতে সাগর পাড়ি দিয়ে বিদেশ যেতে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হয়েছেন। এরপরও তাদের জন্মভূমিতে ফিরে যাওয়ার ব্যাপারে জোরালো কোনও পদক্ষেপ আপাতত দেখা যাচ্ছে না। ভবিষ্যতের কোনও লক্ষ্য না থাকায়, রোহিঙ্গা শিশুরা হারিয়ে যাওয়া প্রজন্মে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার দুই বছরের বেশি সময় ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দিয়েছে। এরপরও সময়ের সঙ্গে সঙ্গে অস্তিত্বের জন্য রোহিঙ্গাদের মরিয়া ভাব প্রকট হয়ে উঠছে। আর তাই রোহিঙ্গা শিশুদের মৌলিক চাহিদাগুলো পূরণের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক ও স্বীকৃত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। রোহিঙ্গা শিশুরা মায়ানমারে ফিরে যাওয়ার পর যেন তাদের শেখার ও বিকাশের পথ চলমান থাকে।
উল্লেখ্য, বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে সেন্টমার্টিনের অদূরে ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এর মধ্যে ১২ জন নারী ও তিনটি শিশু। আর ৭১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে কোস্টগার্ড জানিয়েছে, ট্রলারে ১৩৮ জন ছিলেন। তারা রোহিঙ্গা ও উখিয়ার স্থানীয় বাসিন্দা।

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম