গণপরিবহনে অস্বচ্ছ স্টিকার-পেপার-গ্লাস না লাগানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৫

বিআরটিএ গণপরিবহনের জানালায় অস্বচ্ছ স্টিকার, পেপার ও গ্লাস না লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ দেওয়ার ক্ষেত্রেও বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। যাত্রী সাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিআরটিএ-র উপপরিচালক (ইঞ্জিনিয়ার-১) মো. মাসুদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তির ই-মেইল আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করেছে।
এতে আরও বলা হয়, ইদানিং ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন রাস্তা, সড়ক ও মহাসড়কের বাস-মিনিবাসের জানালায় অস্বচ্ছ স্টিকার, পেপার ও গ্লাস লাগানো থাকে। ফলে বাহির থেকে ভিতরের এবং ভিতর থেকে বাহিরের কোনও কিছু ঠিকমতো দেখা যায় না। এটি যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি। এমতাবস্থায়, যাত্রীবাহী মোটরযানের রেজিস্ট্রেশন বা ফিটনেস দেওয়ার সময় দেখে নিতে হবে অস্বচ্ছ স্টিকার, পেপার ও গ্লাস রয়েছে কিনা। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
এ সম্পর্কে জানতে চাইলে মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক অভিযোগ আসার পর আমরা চিঠিটি ইস্যু করেছি। যাত্রীদের নিরাপত্তার জন্য এটি করা হয়েছে। সড়ক পরিবহন মালিক, শ্রমিকসহ অধিনস্থ সব প্রতিষ্ঠাকে বিষয়টি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়ার ক্ষেত্রেও বিষয়টি বিবেচনায় রাখা হবে।’

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম