সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৩ জনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৯

হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি সংবাদ সংগ্রহের সময় নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিন জনের এক দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডের আসামিরা হলেন সাব্বির, জনি ও গোলাম মোস্তফা।

এদিন একই ঘটনায় মেহেদী হাসানা নয়ন নামে অপর এক আসামি ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দুপুরে এ চার আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বংশাল থানা পুলিশের উপ-পরিদর্শক নুর আলম মিয়া।

তিনি (তদন্ত কর্মকর্তা) তিন আসামির সাত দিনের রিমান্ডের এবং অপর আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার বক্তব্য রেকর্ডের আবেদন করেন।

আদালতের সংশ্লিষ্ট জিআরও হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে অভিযানে এ চার জনকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার নয়াবাজারে কাস্টমস বন্ড কমিশনারেটের অভিযানের ফুটেজ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরা পারসন শেখ জালাল। এসময় তাদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই করে দুর্বৃত্তরা। চ্যানেলের গাড়িতে চালানো হয় ভাঙচুর।

আরও পড়ুন:

সাংবাদিকদের ওপর হামলায় গ্রেফতার ৪

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম