অপরাধের সহযোগীও সমান দোষী: নিজামীর আপিল শুনানিতে প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৫১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ০৩:১১

matiur-rahman-nijami-jammat-leader মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিল শুনানির শেষ দিন প্রধান বিচারপতি এস কে সিনহা আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের প্রতিটি বক্তব্যর বিষয়ে অবগত। তবে দণ্ডবিধির ১০৭ ধারা অনুযায়ী অপরাধের সহযোগী হলেও সমান দোষে দোষী হতে হয়।

এর আগে নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শেষ যুক্তিতর্কে নিজামীকে উদ্ধৃত করে বলেন, ‘রাজনৈতিক কারণে আমি দেশ অখণ্ডতায় বিশ্বাস করতাম। বলছি না যে আমি দুধে ধোয়া। কিন্তু সরাসরি কোনও ঘটনায় জড়িত ছিলাম না।’

নিজামীকে উদ্ধৃত করে খন্দকার মাহবুব আরও বলেন, ‘১৯৭১ সালে আমি একজন ২০ বছরের যুবক। এত অল্প বয়সে আল বদরের নেতা হয়ে আমি পাকিস্তান আর্মির নেতা হতে পারি না এবং সরাসরি হত্যা ও লুণ্ঠনের সাথেও আমার সম্পৃক্ততা ছিল না।’

খন্দকার মাহবুব নিজামীর বক্তব্য উদ্ধৃত করে আরও বলেন, পাকিস্তানি আর্মিদের ১৯৫ জনের মধ্যে যারা সরাসরি হত্যায় অংশ নিয়েছে, তাদের বিচার হচ্ছে না। অথচ আমি সমর্থন করেছিলাম রাজনৈতিক কারণে।

প্রধান বিচারপতি এসময় বলেন, ‘ট্রাইব্যুনাল আইনে সহযোগীদেরও বিচার ও শাস্তি দেওয়ার সুযোগ রয়েছে।’

ট্রাইব্যুনাল থেকে খালাস পাওয়া চারটি অভিযোগের বিষয়ে শুনানিকালে তিনি বলেন, ১১ থেকে ১৪ নম্বর অভিযোগে বলা হয়েছিল আমি নানা বক্তব্য, বিবৃতি দিয়ে উসকানি দিয়েছি অথচ প্রমাণ করতে পারেনি।

খন্দকার মাহবুব বলেন, বিচারকরা অন্ধ। তারা কোনও সাক্ষ্য প্রমাণ ছাড়া বিশ্লেষণ করতে পারেন না। প্রধান বিচারপতি এসময় বলেন, আমরা বিচারের ক্ষেত্রে অন্ধ, কিন্তু এখানে আমরা বিচারকরা অন্ধ নই।

শুনানিতে খন্দকার মাহবুব বলেন, ‘ইউটিউবে প্রসিকিউশনের ১৪তম সাক্ষী বলেছেন, জ্বালানো-পোড়ানোর ঘটনায় নিজামী জড়িত ছিলেন না। আমরা ভিডিওটি আপনার কাছে জমা দিয়েছি।’ প্রধান বিচারপতি এসব নথি দেখবেন বলে জানান।

বুদ্ধিজীবী হত্যার বিষয়ে সাক্ষ্য দেওয়া শহীদ ডা. আবদুল আলীমের স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী ও বুদ্ধিজীবী আজহারুল ইসলামের বক্তব্যে বিভ্রান্তিকর তথ্য আছে দাবি করে মাহবুব বলেন, তারা দুজনেই তাদের সাক্ষাতকারে কখনোই নিজামীর জড়িত থাকার বিষয়ে না বললেও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় তারা দুজন ‘নিজামী উসকানিমূলক বক্তব্য দিয়েছেন’ বলে আদালতকে জানান। প্রধান বিচারপতি নিজামীর আইনজীবীদের উদ্দেশে বলেন, একাত্তরে জামায়াত ও এর নেতাদের কর্মকাণ্ড দৈনিক সংগ্রামে প্রকাশিত হয়েছে।

শুনানি শেষে আগামী ৬ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ।

২ ডিসেম্বর নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আইনজীবীরা। যুক্তিতর্ক শেষে তারা নিজামীর বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনা করে শাস্তি কমানোর আবেদন জানান।

২০১৪ সালের ২৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর বিরুদ্ধে আপিল করেন নিজামী। এরপর একই বছর ২৩ নভেম্বর ১৬৮টি যুক্তি দেখিয়ে এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন নিজামীর আইনজীবীরা।

/ইউআই/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের