রংপুর বিভাগ সমিতির সভাপতি নূরুল, সম্পাদক কালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৩

বাঁ থেকে আবু কালাম সিদ্দিক, সিরাজুল ইসলাম ও নূরুল ইসলাম

ধর্ম মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলামকে সভাপতি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে রংপুর বিভাগ সমিতির (ঢাকা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শিল্পপতি সিরাজুল ইসলাম।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সাভারের মিলিটারি ডেইরি ফার্মে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিদায়ী কমিটির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান, বিদায়ী কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানসহ আট জেলা থেকে আট জনকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন।

এতে গাইবান্ধা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)  চেয়ারম্যান সাঈদ নূর আলম, ঠাকুরগাঁও থেকে অ্যাডভোকেট নজরুল ইসলাম, লালমনিরহাট থেকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, পঞ্চগড় থেকে ইঞ্জিনিয়ার সামিউর রহমান, কুড়িগ্রাম থেকে ব্যবসায়ী আব্দুল গণি কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

রংপুর বিভাগ সমিতি (ঢাকার) গঠনতন্ত্র অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট কমিটি দ্রুতই গঠন করা হবে বলে জানানো হয়েছে।

/এমএইচবি/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের