সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১১ মার্চ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৬

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ মেয়াদের নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুসারে আগামী ১১ ও ১২ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) দু’দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ (১৯ ফেব্রুয়ারি) থেকে আগামী ১ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল এবং  আগামী ৪ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এ নির্বাচনকে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের প্যানেল ঘোষণা করা হয়। এতে বর্তমান সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে সভাপতি পদে এবং আইনজীবী শাহ মঞ্জুরুল হককে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। 

এছাড়া, গত ৫ ফেব্রুয়ারি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ওই নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে সরকার সমর্থিত সাদা প্যানেল থেকে নির্বাচিত হয়। অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের