ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৯

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে নিজেদের মাতৃভাষা সংরক্ষণের দাবি জানিয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠনগুলো। নিজেদের মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রাথমিক শিক্ষা চালুর দাবি জানিয়েছেন তারা। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিতে এসে এ দাবিগুলো জানান তারা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ব্যানারে লিখা ছিল, ‘সকল আদবাসী ভাষা সমূহের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু কর’। বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ব্যানারে লিখা ছিল, ‘মাতৃভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিবেং দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর কথা ছিল। কিন্তু তা কার্যকর করা হচ্ছে। শিক্ষক নিয়োগে অনিয়ম করা হচ্ছে। একটি পক্ষ চাচ্ছে না এটা চালু হোকক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে আমি আমার মাতৃভাষা সংরক্ষণের দাবি জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করা হউক।

/আরজে/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম