জার্মান সফরে নৌপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৪

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরাঙ্গজেব চৌধুরী

সরকারি সফরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরাঙ্গজেব চৌধুরী শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জার্মান সফরের সময় নৌপ্রধান জার্মানিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন দুটি মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফটের (এমপিএ)  কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে এমপিএ দুটির নির্মাতা প্রতিষ্ঠান রুয়াগ অ্যারোস্পেসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া তিনি ওই নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফিলিক্স আম্মানসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুই জন কর্মকর্তাও রয়েছেন। সফর শেষে নৌপ্রধানের আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম