আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৫

স্মারক স্বর্ণমুদ্রা

২০০০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যে স্মারক স্বর্ণমুদ্রা মুদ্রিত করে তার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৩ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৫০ হাজার টাকার স্থলে ৫৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দু’টির মূল্য ১ লাখ টাকার স্থলে ১ লাখ ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, সর্বশেষ গত ২৬ আগস্ট প্রতিটি স্বর্ণমুদ্রার মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। ওই সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/জিএম/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম