বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৬

এই স্কুটিই দুর্ঘটনার কবলে পড়ে রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রেুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।

নিহতদের একজনের নাম দুলদানা আক্তার কচি। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার। কচি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে। আরেকজনের নাম সোনিয়া। তিনি ভোলার মাছদেলছড়িয়ার রুহুল আমিনের মেয়ে; ভাই রুবেলের সঙ্গে মিরপুরের শাহআলীতে থাকতেন।

স্কুটির পাশে পড়েে আছে জুতা হাজী মোহাম্মদ জসিম উদদীন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাতে আমি সেতু ভবনের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর ভিড় লক্ষ করি। কাছে গিয়ে দেখি, দুই নারীসহ একটি স্কুটি রাস্তার ওপর পড়ে আছে। পরে আমার গাড়িতে করে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসকরা জানান, একজন আগেই মারা গেছেন। আরেকজন হাসাপাতালে নেওয়ার পর মারা যান।’
দুলদানা আক্তার কচি বনানী থানার উপপরিদর্শক এসআই অফজাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্কুটি সড়কের ওপর পড়ে থাকতে দেখি। স্কুটির নম্বর প্লেটের ওপরে প্রেস লেখা রয়েছে। পরে ঢামেক হাসপাতালের মর্গে গিয়ে দুই নারীর লাশ পাই।’

পুলিশ বলছে, অফিস থেকে রাতে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্কুটিতে প্রেস লেখা থাকায় প্রথমে মনে হয়েছিল তারা সাংবাদিক। তবে তারা সাংবাদিক নন বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে, রাজধানীর ডেমরায় রাতে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও একজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের