তিন ঘণ্টার ব্যবধানে চার মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:২০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫

দুর্ঘটনার পর স্কুটির পাশে পড়ে থাকা জুতা

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই প্রান্তে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো মোটরসাইকেলের চার আরোহীর প্রাণ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এসব তথ্য জানা যায়।

জানা যায়, মঙ্গলবার রাত ১০টায় ডেমরায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। কোনাপাড়া এলাকায় মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বালুর ট্রাক। এসময় মোটরসাইকেল আরোহী আকাশ (২১) ও ঐশিক (১৯) গুরুতর আহত হন। আহত অবস্থায় রাত দেড়টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন এবং ঐশিককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া শুরু হয়। তবে রাত ৩টা ২০ মিনিটে মারা যান ঐশিক। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।  

এদিকে, রাত ১টার দিকে বনানীর সেতু ভবনের সামনের সড়কে স্কুটিকে চাপা দেয় একটি গাড়ি। এসময় নিহত হন সৈয়দা কচি ও সোনিয়া। তারা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাদের লাশও ঢাকা মেডিক্যাল কলজে হাসপাতালের মর্গে রয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আযম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে কাজ করছি। এই ঘটনায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এআরআর/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম