ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২১ কার্যকরী পরিষদের দুদিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। মধ্যে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৮ হাজার ১৫০ জন আইনজীবী ।

প্রধান নিবাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি  কমিশনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য কাজ করবেন।’

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. আহসান তারিক। বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের সম্পাদকীয় পদের প্রার্থীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আবদুল কাদের, সহ-সভাপতি পদে মো. ইমাম হোসেন মঞ্জু, ট্রেজারার পদে মো. আনিসুর রহমান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে একেএম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক পদে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা আক্তার রীতা, অফিস সম্পাদক পদে আবা খালেদ মাহমুদ দাইয়ান, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন, সমাজকল্যাণ সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া।

সদস্য পদের প্রার্থীরা হলেন: এএইচএম শফিকুল ইসলাম সোহাগ, মো. বাহারুল ইসলাম বাহার, মো. মাসুম মৃধা, মো. সাব্বির হোসেন, সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান মেরিন, মো. রমজান আলী সরদার রানা, এবিএম ফয়সাল সারোয়ার, মো. মাইন উদ্দিন, সুলতানা রাজিয়া রুমা এবং ইমতিয়াজ আহমেদ প্রিন্স।

অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদকীয় পদের প্রার্থীরা হলেন:  সিনিয়র সহ-সভাপতি পদে কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান আনিস, কোষাধ্যক্ষ পদে আব্দুল আল মামুন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক শাকেত উল্লাহ ভূইয়া (ছোটন), লাইব্রেরি সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে এইচএম মাসুম, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহবুবু হাসান রানা।

সদস্য পদের প্রার্থীরা হলেন: মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), মোছা. তাছলিমা আক্তার, কাজী আফরোজা সুলতানা (ইভা), ইয়াছিন মিয়া, মো. আব্দুল বাসেত রাখী, আজহার উদ্দিন রিপন, এমআরকে রাসেল, মো. তানভীর হাসান সোহেল, মো. হোসনী মোবারক, বাবুল আক্তার বাবু ও সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)।

উল্লেখ্য, ২০১৯-২০ কার্যবর্ষের নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে এবং নীল প্যানেল ৩টি সম্পাদকীয় পদসহ ৯টি পদে জয়লাভ করে। 

 

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম