বন্ধ কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৮

বন্ধ কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি

আশুলিয়ার ডুকাটি অ্যাপারেলস লিমিটেড খুলে দেওয়া এবং ডেকো ডিজাইন লিমিটেডের চাকরিচ্যুত ২৫ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘আশুলিয়ায় অবস্থিত ডুকাটি অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৬০০ জন শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে শ্রম আইন অনুযায়ী শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ তাদের আশ্বাসও দিয়েছিল। কিন্তু গত ২০ ফেব্রুয়ারি শ্রমিকরা আবারও মজুরি বাড়ানোর দাবি জানালে ২৪ ফেব্রুয়ারি কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। আমরা এই কারখানাটি খুলে দেওয়ার দাবি জানাচ্ছ্।’

তিনি বলেন, এছাড়া ডেকো ডিজাইন লিমিটেড কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। সেই কারখানায় ২০১৯ সালের জুনে মাসে ২৫ জন শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়। কর্তৃপক্ষ চাকরিচ্যুত ২৫ জন শ্রমিকের পাওনা পরিশোধের বিষয়ে গত ৯ মাস ধরে আশ্বাস দিয়ে আসলেও তা এখনও পর্যন্ত পরিশোধ করেনি। তাই এই শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করে তাদের পাওনাদি দ্রুত পরিশোধের দাবি জানাচ্ছি।’

সমাবেশে ফেডারেশনের সহ-সভাপতি সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফরিদুল ইসলাম এবং ডুকাটি অ্যাপারেলস লিমিটেড ও ডেকো ডিজাইন লিমিটেডের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম