‘বাইরের দেশে শিক্ষার্থীরাই প্রশ্ন তৈরি করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২০

অধ্যক্ষ রেবেকা সুলতানা সৃজনশীল পদ্ধতির বিষয়ে শিক্ষকদের পারদর্শী করতে প্রচুর প্রশিক্ষণের প্রয়োজন বলে মন্তব্য করেছেন তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রেবেকা সুলতানা। তিনি বলেন, ‘সৃজনশীল বিষয়টির সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের খাপ খাওয়ানোর জন্য প্রচুর প্রশিক্ষণের প্রয়োজন। বর্তমানে সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও সৃজনশীল পদ্ধতিতে শেখানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে তোলা হচ্ছে। আমি দেশের বাইরে প্রশিক্ষণ নিয়েছি। সেখানে দেখেছি শিক্ষার্থীরাই প্রশ্ন তৈরি করে, প্রশ্ন শিক্ষকরা তৈরি করেন না।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘শিক্ষা আইনের খসড়া বনাম অনুশীলন বই’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাইরে দেখেছি, ক্লাসে একটি অধ্যায় পড়িয়ে দেওয়ার পর ওই অধ্যায় থেকে কেমন প্রশ্ন হতে পারে সেটা শিক্ষার্থীরাই তৈরি করে। এটাকেই বলে সৃজনশীলতা। শিক্ষক প্রশ্ন তৈরি করলে, শিক্ষার্থীর সৃজনশীলতা বাড়বে না। শিক্ষার্থীকে সৃজনশীল হওয়ার সুযোগ করে দিতে হবে।’

অধ্যক্ষ রেবেকা সুলতানা আরও বলেন, ‘নোট বই, গাইড বই শিক্ষকদের জন্য নিষিদ্ধ নয়, শিক্ষার্থীর জন্য নিষিদ্ধ। একজন শিক্ষার্থী যদি একটি জায়গায় সীমাবদ্ধ হয়ে পড়ে, তাহলে তার মেধার অন্য দিকগুলো বন্ধ হয়ে যাবে।’

মাহমুদুল হকের সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের পাক্ষিক আয়োজনে আরও অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি কামরুল হাসান শায়ক এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভে তা দেখানো হয়।

 

আরও পড়ুন:
‘শিক্ষা আইনের খসড়া বনাম অনুশীলন বই’ শীর্ষক বৈঠকি শুরু

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম