ঢাকা বারের নির্বাচন: প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৫

ঢাকা আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২১ সালের কার্যকরী পরিষদের দুই দিনব্যাপী নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এদিন মোট তিন হাজার ৭৮০টি ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বৃহস্পতিবারও (২৭ ফেব্রুয়ারি)একইভাবে ভোট চলবে।

এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৮ হাজার ১৫০ জন আইনজীবী।

প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য কাজ করছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।’

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. আহসান তারিক। বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০১৯-২০ মেয়াদের নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে এবং নীল প্যানেল তিনটি সম্পাদকীয় পদসহ ৯টি পদে জয়লাভ করেছিল।

 

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম