মোটরসাইকেল প্রতিযোগিতা, প্রাণ গেলো তরুণের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

লাশ রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেলে প্রতিযোগিতা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাগর আহমেদ (৩০) নামে এক তরুণ। এ ঘটনায় গুরুতর আহত এইচএসসির এক শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
সবুজবাগ থানার উপপরির্দক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, ফ্লাইওভারে প্রতিযোগিতা করে চালাতে গিয়ে পাশাপাশি দুটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। তিনি বলেন, ‘রেস করে গাড়ি চালানোর সময় সাগর আইল্যান্ডে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তিনি। আর সাদিয়াল হোসেন জয় (১৮) রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাকে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
আহত সাদিয়ালের খালাতো ভাই সজল জানান, কোয়ালিটি এডুকেশন কলেজের এইচএসসির শিক্ষার্থী সাদিয়াল মাদারটেকের বাসা থেকে কোচিংয়ে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। পরে লোকজন তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ওই হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।
সজল আরও জানান, সাদিয়াল নিউরো সার্জারি বিভাগে ভর্তি রয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে সে।

/এআইবি/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম