জিকে শামীমের বিরুদ্ধে অস্ত্র মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৩০ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৭

জি কে শামীম ক্যাসিনোকাণ্ডে জড়িত আলোচিত ঠিকাদার জি কে শামীম ও তার সাত সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার বাদী  র‌্যাব- ১ এর ডিএডি মিজানুর রহমান আজ  বুধবার (২৬ ফেব্রুয়ারি) আদালতে সাক্ষ্য দিয়েছেন। তার সাক্ষ্য গ্রহণ শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম  এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য  আগামী ৩০ মার্চ দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি জি কে শামীম ও তার সাত সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

মামলার অপর আসামিরা হলো— দেলোয়ার হোসেন, মোরাদ হোসেন, জাহিদুল ইসলাম,শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আনিসুল ইসলাম।

২০১৯ সালের ২৭ অক্টোবর এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে রাজধানীর নিকেতনের ৫ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে জি কে শামীমের অফিসে অভিযান চালায় র‌্যাব। পরে ওইদিন দুপুর ১২টার দিকে একই রোডে অবস্থিত জি কে শামীমের ১৪৪ নম্বর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় সেখানেই অবস্থান করছিলেন তিনি। এ সময় তাকেসহ সাত সহযোগীকে গ্রেফতার করা হয়। শামীমের অফিস থেকে ১৬৫ কোটি টাকার এফডিআর চেকসহ নগদ প্রায় দুই কোটি টাকা জব্দ করা হয়। শামীমের কাছে একটি অস্ত্রও পায় র‌্যাব।

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম