মোটরসাইকেল আরোহীকে হত্যার মামলায় তিন জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

আদালত রাজধানীর হাতিরঝিলে ছুরিকাঘাতে শিপন হাসান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীকে হত্যার মামলায় তিন জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো— আজাদ মিয়া (১৮), সুজন হোসেন রাব্বী (১৯) ও ইব্রাহিম ইসলাম (১৮)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মোহাম্মদ শাহ্ আলম সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এরআগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।

উল্লেখ্য,২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকা দিয়ে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করে কয়েক যুবক। এরপর প্রথমে চালকের আসনে বসে থাকা মানিককে ছুরিকাঘাত করে তারা। পরে মোটরসাইকেলের পেছনে থাকা মানিকের বন্ধু শিপন হাসানকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। রাত পৌনে ১১টায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের