‘মুজিববর্ষে মোদিকে স্বাগত জানানো মানে মুসলমানের রক্তের সঙ্গে বেইমানি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫১

আহলে সুন্নতের মানববন্ধন ভারতে মুসলমান হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় জাতিসংঘের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচার দাবি করেছে আহলে সুন্নত ওয়াল জামা’আত বাংলাদেশ।

সংগঠনের নির্বাহী মহাসচিব আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক বলেন, ‘মোদিকে বাংলাদেশে মুজিববর্ষে স্বাগত জানানো মানে মুসলমান রক্তের সঙ্গে বেইমানি করা। যারা মুসলমানের রক্ত ও পবিত্র মসজিদে আগুন দিতে পারে তারা অন্তত মানবতাবাদী হতে পারে না। দেশ ও জাতি তথা বিশ্বের কাছে তাদের একটা পরিচয় তারা, হত্যাকারী। এসব কর্মকাণ্ডের জন্য মোদির শাস্তি হওয়া উচিত। জাতিসংঘের কাছে মোদির শাস্তি দাবি করছি।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

তিনি আরও বলেন, ‘মোদির নির্দেশনায় ভারতে  মুসলমান হত্যা ও মসজিদে অগ্নিসংযোগ করা হচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে তার নির্দেশে যেভাবে হত্যাযজ্ঞ, লুণ্ঠন,নারী ধর্ষণের ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি করছেন প্রধানমন্ত্রী হয়ে। দ্বিগুণ উৎসাহে তিনি দিল্লিতে এ ধরনের কর্মকাণ্ড করছেন।’

মানববন্ধনে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, যুগ্ম-মহাসচিব কাজী মুবারক হোসেন ফরাজীসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের