ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৯

ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ, মাদ্রাসায় আগুন দেওয়ার প্রতিবাদে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে সমমনা ইসলামি দলগুলো। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের হয়।

ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে সমমনা ইসলামি দলগুলোর নেতা ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেন, ‘দিল্লিতে মুসলমানদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেখানে কোনও নিরাপত্তা নেই। আগুন দিয়ে মসজিদ পোড়ানো হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতন চলছে। অনতিবিলম্বে এই নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করা হোক।’

ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ জাতিসংঘ, মানবাধিকার সংস্থাগুলোকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান নূর হোসাইন কাসেমী। তিনি আরও বলেন, ‘আমাদের দেশ সম্প্রীতির দেশ। এখানে হিন্দু ও  মুসলমানরা শান্তিতে বসবাস করেন। কেউ কারও ওপর আক্রমণ করে না। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমাদের দেশে মোদি এলে সম্প্রীতি নষ্ট হবে।  তাই মোদিকে এ দেশে আসতে দেওয়া যাওয়া যাবে না। তাকে আসতে দেওয়া হবে না।’

ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের সাম্প্রদায়িক মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বাড়িঘরে আগুন দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। নারী ও শিশুদের ওপরও নির্মম নির্যাতন চালানো হচ্ছে। সমাবেশের পর বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

 ছবি: নাসিরুল ইসলাম

/সিএ/এপিইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম